শিরোনাম
ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ  দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেট সিটি কর্পোরেশন নিবার্চনে মেয়র পদে প্রার্থী হতে পারেন, ডক্টর এম এ মোশতাক   সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি। ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে  পেতে থানায় সাধারণ ডায়রি। *আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত* ফেঞ্চুগঞ্জ আনসার ক্যাম্পের অঙ্গীভূক্ত আনসার সদস্য হার্ড স্ট্রোক করে মৃত্যু হয় ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

35

দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ

 

নুরুজ্জামান(দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝুমগাঁও গ্রামের প্রবাসী চেরাগ আলীর মালিকানাধীন একটি বাউন্ডারির (সীমানা প্রাচীর) অভ্যন্তরে অভিযান চালানো হয়। অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেখানে মজুত করে রাখা আনুমানিক ২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানকালে দোয়ারাবাজার থানার এএসআই আব্দুল ওদুদসহ পুলিশের একটি দল, স্থানীয় ইউপি সদস্য আল আমিন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, আইনবহির্ভূতভাবে পাথর মজুতের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে জব্দকৃত পাথরের মালিকানা দাবি করে চেরাগ আলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত নন। জব্দকৃত পাথরগুলো তারা ক্রয় করেছিলেন এবং নিজেদের ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনে বাউন্ডারির ভেতরে সংরক্ষণ করে রেখেছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ