শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

81

নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর

 

নরসিংদী প্রতিনিধি::  নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ (নারী ফাঁদ) চক্র, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের নরসিংদী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, নরসিংদী জেলা মাদকবিরোধী আন্দোলনের নেতা শরিফ মৃধার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সক্রিয় চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

শরিফ মৃধা বলেন, নরসিংদীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও কথিত হানি ট্র্যাপ চক্রমুক্ত করতে সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

নরসিংদী মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান অব্যাহত আছে।

এদিকে, ঘটনার বিষয়ে বিভিন্ন ভিডিওচিত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ