শিরোনাম
প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ বিজিবি কর্তৃক ১জন আসামিসহ স্বর্ণের বার আটক করা  সিলেটের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি কসোভোর রাষ্ট্রদূতের  সিলেটে কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  কাশীর রাত কখনও পুরোপুরি ঘুমিয়ে পড়ে না মণিকর্ণিকার আগুনও না। নির্মাণাধীন সেতুর ওপর জি¦নের আছর! সুনামগঞ্জের দিরাইয়ের এক ছয়মাসের শিশু হামে আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু।  দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

 সিলেটে কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

54

সিলেটে কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক:: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে জাতীয় দৈনিক আইনবার্তা পত্রিকার সফলতার ৯ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবিবার (২৪ মে) সিলেট অস্থায়ী অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে সিলেট অস্থায়ী অফিসে দৈনিক আইন বার্তা ‘সিলেট পরিবার’ এর পক্ষ থেকে এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পত্রিকার দীর্ঘ ৯ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সমাজের অন্যায়-অসংগতি তুলে ধরে সাধারণ মানুষের আইনি অধিকার ও অধিকারের কথা বলতে পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর অর্থ সম্পাদক, দৈনিক আইন বার্তা’র বিশেষ প্রতিনিধি, সিলেট মো: সবুজ মিয়া ও সিলেট সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আইন বার্তা’র সিলেট জেলা প্রতিনিধি, মো: নিজাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৈশাখী যুব সংর্ঘের সম্পাদক মঈনুল ইসনাম ইরন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউজ বাংলা পত্রিকার সম্পাদক ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আলম সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কন্ঠ’র সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সুহেল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরীর ২৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো: সানুর মিয়া, মোঃ শাহীনুর রহমান শাহীন, মো: আনোয়ার মিয়া, বৈশাখী যুব সংঘের উপদেষ্টা মো: জমির হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্কয়ার সিলেট এর সম্পাদক ও দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক মো: আদনান আহমদ চৌধুরী, রুকন আহমদ, সাদেক আহমদ, নূর উদ্দিন, আখতার হোসেন, রনি আহমদসহ সিলেটের স্থানীয় সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভার শেষাংশে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ