শিরোনাম
বাংলাদেশ পাকিস্তানের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ও পারস্পরিক সম্পর্কের নতুন যাত্রার সম্ভাবনা সিলেটে পাকিস্তান হাইকমিশনারের সফরে  জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা হামের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত নেই, উপসর্গে ভর্তি ২৮৬ শিশু,এক শিশুর মৃত্যু  জরুরি বৈঠক ডেকেছেন মোদি, সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ নবাগত ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়  সিসিকে ৮ম পাশ প্রকৌশলী সেলিম মিয়ার দাপট পাঁচবিবি উপজেলাবাসি পেল ঈদ উপহার  চুনারুঘাটে ঢাকাগামী বাসে তল্লাশি,১০০ বোতল নিষিদ্ধ’এসকাফ’ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দোয়ারাবাজারের পূর্ববাংলাবাজারে এখন চলছে কুরবানির পশুর জমজমাট হাট
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

41

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থান থেকে মেশিন লাগিয়ে বালু উত্তোলনের সময় এ অভিযান চালানো হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমদের ছেলে পারভেজ আহমদ (২২), বশির আহমদের ছেলে মো. স্বপন (২৩) ও দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমদ (২৫)। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ