শিরোনাম
পাকিস্তানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা- বাংলাদেশের নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার    ভূমি ব্যবস্থাপনা সহজ স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ ফুলবাড়ীতে ১ লক্ষ্য ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল ও ইস্কফ সিরাপ আটক।  সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল কে জাতীয়ভাবে কর্মের সফলতায় সংবর্ধনা  আমরা জুলাই যোদ্ধা ৫১ সদস্যে  সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন” কিছু মানুষ হারিয়ে যায় না। তারা ধীরে ধীরে সময়ের ভিতর থেকে মুছে গিয়ে শহরের স্মৃতির অংশ হয়ে ওঠে। সিলেটে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল ২৯৯ বোতল FAiRDyl Cough syrul সহ আটক
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

42

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন,বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।  

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের বোঝা নন; বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

 বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন উল্লেখ করে তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবার এই সমাজে একা নয়; সরকার, সমাজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় তাদের পাশে রয়েছে।

প্রধান অতিথি বলেন, অনেক অভিভাবকের মনে উদ্বেগ থাকে- “আমি যখন থাকব না, তখন আমার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে কে দেখবে?” এ উদ্বেগ দূর করতে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে থেরাপি ও পুনর্বাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি হিউম্যান কেয়ারকে এ মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে পরিচালিত কার্যক্রমে প্রয়োজন হলে সরকার কারিগরি, আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে এসে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী আজ (মঙ্গলবার) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার সংগঠন আয়োজিত ‘স্পেশাল অ্যাবিলিটি সামিট- ২০২৬’ এ প্রধান অতিথির বক্তৃত উপরোক্ত কথাগুলো বলেন।  এসময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

এসময় সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ডা. রাগীব আলী, মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী ও হিউম্যান কেয়ার সংগঠনের উপদেষ্টা শামা হক চৌধুরী, সায়মা সুলতানা চৌধুরী লিনাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ