শিরোনাম
টিলাগড়ে ‘রঙ বদলানো’ সাদ্দামের দাপট: কখনো পুলিশের সোর্স, কখনো রাজনৈতিক ছত্রছায়া—আতঙ্কে মিরাপাড়ার বাসিন্দারা শাবিপ্রবিকে দুইটি বাস উপহার ও নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন পূবালী ব্যাংকের হবিগঞ্জে টিউবওয়েল বসানোর সময় পাইপ দিয়ে আসছে গ্যাস , দিয়াশলাইয়ের কাঠি মারতে জ্বলে উঠল আগুন  সিলেটে সুইপার কলোনি ঘিরে অপরাধীদের আস্তানা র‌্যাবের হানা ৬ জুয়ারী আটক  সিলেটে ইঞ্জিনে ধোয়া যাওয়ার রাস্তায় বস্তা রাখায় উদয়ন এক্সপ্রেস আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে  ১৭ই মে ইতিহাস শুধু দেখা হবে না।অনুভব করা হবে।Film হচ্ছে চলমান কবিতা।আর Photography হচ্ছে থেমে থাকা Cinema। “প্রশাসনসহ একটি চক্র সরাসরি জড়িত”: বিছানাকান্দি সীমান্তে চোরাচালান সিলেটে শিশুকন্যা ফাহিমা হত্যায় স্বীকারোক্তি দিলো ঘাতক জাকির  কলকাতার কুমারটুলি থেকে ফাইবারের দুর্গা প্রতিমা পাড়ি দেবে জার্মান ও ইতালি।  *বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা*
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শাবিপ্রবিকে দুইটি বাস উপহার ও নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন পূবালী ব্যাংকের

স্টাফ রিপোর্টার / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

70

শাবিপ্রবিকে দুইটি বাস উপহার ও নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন পূবালী ব্যাংকের

 

হোসাইন ইকবাল শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য দুইটি বাস উপহার ও নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক কতৃপক্ষ।   বৃহস্পতিবার(১৪ মে) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে বাসের চাবি হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ। পরে পূবালী ব্যাংকের নতুন ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়। 

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম সরওয়ার উদ্দিন চৌধুরী।  তিনি বলেন, আমি পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা যে দুটি বাস বিশ্বিবদ্যালয়কে উপহার হিসেবে দিয়েছেন, সেগুলো পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করেছে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করবে। 

 

তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব বেশি ফান্ড বা সম্পদ থাকে না, কিন্তু আমাদের শিক্ষার্থীরাই আমাদের সম্পদ। যারা দেশ-বিদেশে কাজ করে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করছে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরিফ, রানা লাইলা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিলেটের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান প্রমুখ৷

 


এই ক্যাটাগরির আরো সংবাদ