শিরোনাম
*বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা* *বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা* সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন  মামুন সভাপতি, শফিকুল সম্পাদক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক মাছ ধরার লোভে কৃষকের পেটে লাথি মেরে, শাল্লায় বাঁধ কর্তন এখানে গল্পটা কোনো শহরের না, গল্পটা একটা আত্মার। পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জন্মদিনে স্যারপ্রাইস,ভারত থেকে তুলতুল জিতলেন রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬. ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত”  সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন  মামুন সভাপতি, শফিকুল সম্পাদক

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

54

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন  মামুন সভাপতি, শফিকুল সম্পাদক

 

ডেক্স রিপোর্ট :: সিলেটে কর্মরত অনলাইন প্লাটফর্মের মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন অনলাইন , স্থানীয় ও জাতীয় দৈনিকের ডিজিটাল প্লাটফর্মে কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে  ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি, স্থানীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিত ‘আধুনিক টিভি’র পরিচালক , সাংবাদিক ও শিক্ষক মামুন চৌধুরী।

 সংগঠনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ঘোষণা’র বিশেষ প্রতিনিধি ও অনলাইন প্লাটফর্ম ‘পিবিটিভি’র সিলেট ব্যুরো শফিকুল ইসলাম। সোমবার (১১ মে) নগরীর জিন্দাবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 এর আগে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটি। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম সোহেল (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান (দৈনিক নববাণী), তোফায়েল আহমেদ (দৈনিক সিলেটের দিনরাত), আহমদ আল আনছার (জনতা টিভি), সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন (দৈনিক দেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ এনাম হোসেন (রিফাইন বাংলা), সহ-অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ (সুরমার দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাপ্তাহিক কৃষাণ মাঝি), সহ-প্রচার সম্পাদক রাজন আহমদ ইপু (ভিউজ অফ সিলেট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুর রহমান জুনাইদ (নিউজবিট ২৪) 

,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আবু মুসা সরকার (দৈনিক বাংলাদেশ মিডিয়া), দপ্তর ও পাঠাগার সম্পাদক হাবিবুর রহমান সায়েম (দৈনিক সচিত্র সিলেট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিদয় আহমদ শিমুল (নগর সমাচার ২৪), মহিলা সম্পাদক হ্যাপী জান্নাত (সিলেট তথ্যানুসন্ধান), কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান (দৈনিক বাংলাদেশের আলো), মোঃ সাদেক আলী খান (দৈনিক প্রভাতবেলা), হাসান মোহাম্মদ বদরুল (দৈনিক বাংলাদেশের আলো),ফরহাদ হাসান (প্রাইম সিলেট), দেলওয়ার জাহান লিমন (দৈনিক মাতৃজগত), মো: দুলাল আহমদ (দৈনিক বাংলাদেশের আলো), মোঃ আব্দুল বাসিত (দৈনিক বিজয়ের কণ্ঠ), মোহাম্মদ জাকির হোসেন (সুরমার দর্পণ), মেহেদী হাসান রাতুল (দৈনিক সকাল), তারেক ইসলাম নাজিম (নিউজ এডিশন), জয়নুল আহমদ (ইউএসবি নিউজ), শিবলুর রহমান রাহুল (আধুনিক টিভি), আকাশ রায় (রিলাকস মিডিয়া), জাইনুল হুসেন সোহাগ (ন্যাশনাল টিভি), মাজেদ আহমদ (দৈনিক সুরমা মেইল), মোঃ হোসাইন আজমান (দৈনিক যায় যায় দিন), মোঃ আল আমিন (নিউজ স্পোর্টস সিলেট)।

নেতৃবৃন্দ সকল প্রতিকূলতা উপেক্ষা করে গণমানুষের স্বার্থে সিলেটের অনলাইন সংবাদকর্মীদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চর্চার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ