শিরোনাম
সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  সিলেটে অস্ত্রের মুখে বিএনপি সভাপতির  অর্ধ কোটি টাকা ছিনতাই  সিলেটে অবশেষে বইমেলার অনুমতি দিলো প্রশাসন ।। অনুমতি আর বাতিল বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কিত এসএমপি বানিজ্যমত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ লুণ্ঠিত মালামাল উদ্ধার —ছাতকে সড়ক ডাকাতির রহস্য উদঘাটন ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাত গ্রেফতার জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ শাহজালাল( রহ:) মাজারে গিলাফ দিলেন মাহফুজ আদনান  নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে | স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

63

সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

 

কামাল খান :: আজ শনিবার (০৯ মে ২০২৬) সকাল ১১টায় সিলেটের কোর্ট পয়েন্ট বন্দর বাজার এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন সভাপতিত্ব করেন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান। সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমদ সার্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান। এ সময়

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তব্য দেন নুরুদ্দীন রাসেল (ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্য ময় সিলেট), শাহান উদ্দিন নাজু দৈনিক আলোকিত সকাল সিলেট জেলা প্রতিনিধি আব্দুল আহাদ (সহ-সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ সিলেট জেলা ), লিমন আহমদ (দৈনিক জাগ্রত কণ্ঠ, সিলেট জেলা প্রতিনিধি), হারুনুর রশিদ সংগ্রাম (সিনিয়র সাংবাদিক), শরিফ আহমদ (ফটোগ্রাফার, দৈনিক মাতৃ জগত), মোঃ শিহাব উদ্দিন (সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্ট, সিলেট সদর প্রতিনিধি), আবুল কালাম (স্বদেশ প্রতিদিন, বিভাগীয় ব্যুরোচিফ), হোসেন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা) এবং মোঃ নিজাম উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার) সাংবাদিক আবুল কালাম সাংবাদিক সোহাগ 

সাংবাদিক কামাল খান বক্তব্যে বলেন সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও নির্যাতন বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক বৃন্দ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ