শিরোনাম
সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

157

শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও “উচ্চ শব্দ: পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির কারণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনার ভবনের সামনে সংক্ষিপ্ত র‍্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

 

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহ কামাল।

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

বক্তারা শব্দদূষণের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

 

আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল, বেলা’র সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা, বাপা’র সাধারণ সম্পাদক কাসমির রেজা, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার আহমেদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে দক্ষিণ সুরমার গোটাটিকর ও আলমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি যানবাহনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ