শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় সফরকে ঘিরে মানুষের রয়েছে আগ্রহ, ও উচ্ছ্বাস – মিফতাহ্ সিদ্দিকী শব্দদূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান অন্তরাশি — ফটোগ্রাফির ফ্রেমে এক চিরন্তন যাত্রা ২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে। সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৫ দিন চিকিৎসার পর শিশু আরহামের মৃত্যু   দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ফুলর সভাপতি সানোয়ার সম্পাদক নির্বাচিত  সিলেটের ডিসি সারওয়ারসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত   ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় সফরকে ঘিরে মানুষের রয়েছে আগ্রহ, ও উচ্ছ্বাস – মিফতাহ্ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

60

প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় সফরকে ঘিরে মানুষের রয়েছে আগ্রহ, ও উচ্ছ্বাস – মিফতাহ্ সিদ্দিকী

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জুড়ে বইছে উৎসব আমেজ প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে। নগর জুড়ে সাজ সাজ অবস্থা। রং তুলি দিয়ে চকচকে করা আর সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সিটি কর্পোরেশন, সিলেট জেলা পরিষদ, জেলা প্রশাসন নিজ নিজ অবস্থান থেকে। দলীয় নেতাকর্মীরাও ব্যস্ত  ব্যানার ক্যাস্ট্রন , প্রচার মিছিল নিয়ে। বিশ্ব স্থানীয় নেতৃবৃন্দ পরিদর্শন করছেন যে স্থানগুলোতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী থাকবেন নির্ধারিত অনুষ্ঠান শেষ স্থানগুলোর সৌন্দর্য বর্ধিত নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই সিলেটের প্রথম সফর এ কারণে যেমন রয়েছে আকর্ষণ অনুষ্ঠানকে ঘিরে। তেমনি রয়েছে সিলেটে তার শ্বশুরবাড়ি হওয়াতে প্রধানমন্ত্রীর জামাই এর অনুষ্ঠান সফল ও সুন্দর করতে ব্যতিব্যস্ততা সর্ব মহলে। 

 

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উষ্ণ অভ্যর্থনা জানাতে অভ্যস্ত । প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় সফরকে ঘিরে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস আরো একটু বেশি। সিলেটের জামাই প্রধানমন্ত্রী বলে মানুষজনও একটু খুশি । যে কারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে রয়েছে সিলেট বাসির প্রত্যাশা প্রাপ্তি। 

 

বুধবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সফরের মূল অনুষ্ঠানস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন স্থানে জোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। সফরসূচির মধ্যে রয়েছে— বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে ‘নতুন কুড়ি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।

 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে।এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ