শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে খেলার মাঠ ও জমি রক্ষায় মানববন্ধন, বালু লুটপাট বন্ধের দাবি এলাকাবাসীর 

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

255

গোয়াইনঘাটে খেলার মাঠ ও জমি রক্ষায় মানববন্ধন, বালু লুটপাট বন্ধের দাবি এলাকাবাসীর 

 

স্টাফ রিপোর্টার::সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের কিছু সিদ্ধান্তের কারণে দক্ষিণ প্রতাপপুর মৌজার একাধিক দাগভুক্ত প্রায় ১৬ একর জমি বালুমহালের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, ‘হাজীপুর বালুমহাল’ নামে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালানো হলেও প্রকৃতপক্ষে ওই এলাকায় বালুর অস্তিত্ব নেই। এতে করে স্থানীয়দের বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, সরকারিভাবে ইজারা প্রক্রিয়া সম্পন্ন না হলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ইতোমধ্যে বালু উত্তোলন শুরু করেছে। তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে প্রতিদিন রাতে খেলার মাঠ ও বাগান এলাকা থেকে বালু পাচার করছে।

এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান স্থানীয়রা। তারা অভিযোগ করেন, সম্প্রতি এক নারী শ্রমিক সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় মৃত্যুবরণ করেছেন, যার জন্য এই যানজটকে দায়ী করা হচ্ছে।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ