শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভকামনা

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

152

এসএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভকামনা

 

স্টাফ রিপোর্টার::: এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয়েছে এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়িত হবে। আমি আশা করি, তোমরা প্রত্যেকে আত্মবিশ্বাস, ধৈর্য ও সততার সঙ্গে পরীক্ষা দেবে এবং নিজেদের সেরাটা উপস্থাপন করবে।”

 

তিনি আরও বলেন, “পরীক্ষা জীবনের শেষ কথা নয়, বরং এটি ভবিষ্যতের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের ভয় বা উদ্বেগ নয়—নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাও। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরাই আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে দেশকে এগিয়ে নেবে।”

 

সিসিক প্রশাসক অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “পরীক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকতে সহায়তা করুন, তাদের পাশে থাকুন। একটি ইতিবাচক পরিবেশ শিক্ষার্থীদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও উন্নত দেশ।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ