শিরোনাম
নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সিলেটে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে – শ্রম মন্ত্রী 

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

177

সিলেটে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে – শ্রম মন্ত্রী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

 

তিনি আজ ( মঙ্গলবার) সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এবং আনন্দলোক আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিলেটের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি নববর্ষের এ শুভক্ষণে সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক কর্মী হিমাংশু বিশ্বাস ও শামসুল বাসির শেরু, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ, শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ