শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন

নববর্ষে শোভাযাত্রা সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার  প্রত্যয় সিসিক  প্রশাসকের

স্টাফ রিপোর্টার / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

157

নববর্ষে শোভাযাত্রা সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার  প্রত্যয় সিসিক  প্রশাসকের

 

 

নিজস্ব প্রতিবেদক:: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের কামনা করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ঐতিহ্যকে ধারণ করেই সিটি কর্পোরেশন প্রতি বছর নানা আয়োজনে নববর্ষ উদযাপন করে।

 

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসীর আন্তরিক সহযোগিতা পেলে সিলেটকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিলেট নগরে সব বয়সী মানুষের জন্য বিনোদন সুবিধা নিশ্চিত করতে পার্ক উন্নয়ন করা হবে। বিশেষ করে শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন ব্যবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ