শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা আলী হোসেন এখন সিলেটের কারাগারে 

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

213

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা আলী হোসেন এখন সিলেটের কারাগারে 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের কানাইঘাট সীমান্তে অবৈধ পথে ভারতে মানব পাচারে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল ভোর থেকে সিলেটের কানাইঘাট সীমান্তের পূর্ব কারাবাল্লাহ সহ বিভিন্ন এলাকায় নজরদারি বেড়েছে ।   সীমান্তে বিজিবির হাতে আটকের পর ১৩ এপ্রিল বিকেলে এক রোহিঙ্গা নাগরিককে আদালতের সোপর্দ করেছে কানাইঘাট থানা পুলিশ। তার নাম আলী হোসেন। সে (রোহিঙ্গা ) কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে।  বিজিবি ও পুলিশের জিজ্ঞাসাবাদে আলী হোসেন ভারতে তার পরিবারের কাছে যাওয়ার জন্য দালালের সহায়তায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলো বলে স্বীকার করে। 

 

তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে সহায়তাকারী দালাল চক্রের সদস্য রুমেল আহমদকে ও গ্রেফতার করে বিজিবি। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।

 

রুমেল সীমান্ত এলাকায় আদম পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন। ঐ রাতে আটগ্রাম বিওপির টহল দল পূর্ব কারাবাল্লা এলাকায় পৃথক অভিযানে কালিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুবেল শেখ ও যশোরের মনিরামপুর উপজেলার মোছাম্মদ শাহনাজ নামের দুইজনকে আটক করে।

 

জবানবন্দীতে রুমেল শেখ জানান , সে উন্নত চিকিৎসার জন্য এবং শাহনাজ চাকরির উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবৈধ ভাবপ ভারতে যাচ্ছিলো। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম রাতে এ প্রতিবেদককে রোহিঙ্গা সহ অন্যদের আইনিভাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান। পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন বিটে চোরাচালান ও আদম পাচার রোধে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দারা অবৈধ পথে ভারতে মানব পাচারকারী দালালদের বিষয়ে ।

 

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো: নাসির উদ্দিন প্রধান জানান, এই ঘটনা আটক রোহিঙ্গা সহ অন্যরা কারাবন্দী হিসেবে রয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে

 


এই ক্যাটাগরির আরো সংবাদ