শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রথম সফর টাঙ্গাইলে: পহেলা বৈশাখে কৃষি কার্ড ও কৃষি মেলার উদ্বোধন  মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ক্ষোভে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক  ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার  গড়ে তোলার বিকল্প নেই সিলেটে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শ্রমমন্ত্রীর সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা এটিও আশরাফুলের দুর্নীতির সাম্রাজ্য: ১৩৬টি ওয়াসব্লক থেকে অর্ধকোটি টাকা বাণিজ্যের অভিযোগ সিলেটে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীতে ভারী যানবাহনের অবাধ প্রবেশ: তীব্র যানজটে বিপাকে নগরবাসী, নীরব কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি* *বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক* শাবিপ্রবির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে: বাণিজ্যমন্ত্রী
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ক্ষোভে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

স্টাফ রিপোর্টার / ৪৮ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের রাউজানে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, ক্ষোভে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

 

এম, কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।  এ ছাড়া ঘটনায় দুই যাত্রী গুরুতর: আহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।১২ এপ্রিল (রোববার) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত সিএনজি চালকের নাম নজরুল ইসলাম (৪৬)। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে নজরুল ইসলাম নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রী সহ নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় কাপ্তাইমুখী সৌদিয়া পরিবহনের বাসের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।

 

এ ছাড়া অটোরিকক্সায় থাকা দুই যাত্রী গুরুতর: আহত হন।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।  এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  তবে, বাসটির চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিক্সা চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বাসচালককে ধরতে অভিযান চলছে বলে জানান দেন ওসি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ