*প্রেস বিজ্ঞপ্তি*
*বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক*
স্টাফ রিপোর্টার:: অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ ০০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিানয়ক মেজর মোঃ নূরুল হুদা’র নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ গ্রামে বিজিবি-পুলিশের বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক ও চোরাকারবারী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মনিরুল ইসলাম, পিতা-মোঃ ইসলাম উদ্দিন, গ্রাম-কালাইরাগ, পোস্ট অফিস-দয়ারবাজার, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত আসামীকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। উল্লেখ্য, উক্ত আসামী দীর্ঘদিন পলাতক ছিল। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।