শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

55

সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক

 

স্টাফ রিপোর্টার:: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকায় সরেজমিনে যান। এ সময় সড়ক ও ড্রেনেজ সংকটের কারণে এলাকাবাসীর দুর্ভোগ প্রত্যক্ষ করেন তিনি।দুপুরে প্রশাসক মইয়ারচর ও তালুকদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত অনেক এলাকা এখনও উন্নয়নবঞ্চিত। তবে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি—কিছু ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়েছে, সড়কবাতিও স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বর্ধিত ওয়ার্ডে নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।

 

তিনি এ এলাকার ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলে সিটি কর্পোরেশনের পক্ষে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

 

সিলেটের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার পর সিলেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জনগণ যেমন ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করেছেন, তেমনি সিটি কর্পোরেশনের কার্যক্রমেও সহযোগিতা করলে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব হবে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, কবির উদ্দিন আহমদ, মো. আলাউদ্দিন, মুক্তার মিয়া, নিজাম উদ্দিন, গোলাম মোস্তফা ও হানিফ আলী প্রমুখ।

 

এরপর প্রশাসক দক্ষিণ সুরমার চান্দাইয়ের গালিমপুর এলাকা এবং শাহ চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় যান এবং সড়ক ও ড্রেনের অভাবে এলাকাবাসী ও ব্যবসায়ীদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন।

 

এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ না করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনস্বার্থে সড়ক প্রশস্ত করতে প্রয়োজনীয় ভূমি প্রদানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ