শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন।

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

141

ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন।

 

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ::  ৯ই এপ্রিল বৃহস্পতিবার, দুপুর তিনটায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে , ২০২৬ এর ভোটের বার্তা দিতেই কামারহাটি ডানলপ থেকে সিঁথি মোড় পর্যন্ত বিরাট রোড শো করলেন। এই রোড শোকে কেন্দ্র করে জনজোয়ারে পরিণত হয়, তার দুধারে অগণিত মানুষ অপেক্ষায় ছিলেন। 

 

তৃণমূলের এই রোড শোতে অংশগ্রহণ করেন, বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, কামারহাটি বিধানসভার ভোট প্রার্থী মদন মিত্র , এছাড়া উপস্থিত ছিলেন অপর্ণা মৌলিক, দিলীপ নারায়ন বসু, অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল, শম্পা কুন্ডু, নিলু গুপ্তা, পুষ্প রায়, সঞ্চিতা দে এবং বরানগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। ও তৃণমূল কংগ্রেসর কর্মীবৃন্দরা।

 

এই রোড শোকে কেন্দ্র করে, কামারহাটির ডানলপ মোড় থেকে সিথির মোড় পর্যন্ত গোটা অঞ্চল পুলিশি নিরাপত্তার বেস্টনি দিয়ে ঘেরা ছিল, ছিল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো, কিছু আগে বরা নগরের তৃণমূল প্রার্থী টিকা ব্যানার্জি আগমনে মাথায় ছো নাচের কলসি নিয়ে মেতে উঠলেন।

এবং একজন মহিলাকে দেখা যায় ফোন নিয়ে মুখ্যমন্ত্রী পা ধরার জন্য ছুটে যেতে, কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে ছুটে গেলেন সে নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি মুখ্যমন্ত্রীর মিছিলের মাঝে থেকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি ও পেরিয়ে যায়।

 

রোড শো শেষে বরানগরের বিধায়িকা ও প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হলে, তিনি বলেন বরানগরের মানুষেরা খুশি, আমাদের দিদি বরানগরে পা রেখেছেন, আমরা তাহার কাছে কৃতজ্ঞ। আমাদের এলাকার সকল কাউন্সিলরাও কৃতজ্ঞ দিদিকে পেয়ে, আজকের এই রোড শো প্রমাণ করে দিল, আমাদের দিদি জয় হবেই, আবার দিদিকে সবাই মুখ্যমন্ত্রী রূপে দেখতে পাবে।,

 

এর সাথে সাথে সায়ন্তিকা ব্যানার্জিকে প্রশ্ন করেন এবং বলেন, দিদি বিরোধীরা বলছেন আপনি এই এলাকায় কিছুই করতে পারেননি, তাহার উত্তরে তিনি বলেন আমি দেড় বছরে যতটা সম্ভব পেরেছি কাজ করার চেষ্টা করেছি বাকি কাজটা এবারে শেষ করার চেষ্টা করব, কে কি বললো আমার যায় আসে না, আর বিরোধীরা বলবেন কারণ তাদের পায়ের মাটি সরে যাচ্ছে, আজকে রোডশো প্রমাণ করে দিয়েছে সবাই দিদির পাশে আছে, সবাই দিদিকে চায়, বাংলায় দিদিকে আবার দেখতে চাই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ