শিরোনাম
সকল জলপনা-কল্পনার অবকান গঠিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধ আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী তপশীল ঘোষনা ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। ময়না তদন্ত হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত যুবকের লাশ  লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাতীয় কংগ্রেস প্রার্থী। সিলেটে উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টিতে সিলেটে ১১ এপ্রিল এসএমই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে- নমিনেশন দিলেন মদন মিত্র। সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক সিলেটের আদালতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় মন্ত্রী আরিফ হুইপ গঊছ,সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আাসামী সহ ৮জন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সকল জলপনা-কল্পনার অবকান গঠিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধ আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী তপশীল ঘোষনা

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সকল জলপনা-কল্পনার অবকান গঠিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধ আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী তপশীল ঘোষনা

 

সাহাদাত হোসেন কামাল  :: গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিদ্যমান প্রেসক্লাবের দুটি প্ল্যাটফর্মের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সভায় উভয় পক্ষের সিনিয়র সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের আসন্ন নির্বাচন, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী সদস্যরা মতামত প্রদান করেন যে, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে সকল বিভেদ দূর করে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে নিয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।

এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয় যে, নির্বাচনের পর সকলের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের গঠনতন্ত্র যুগো উপযোগী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এতে সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং আনোয়ার শাহজাহান ও শহিদুর রহমান সুহেদের যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইমরান আহমদ। সভায় উপস্থিত সদস্যরা গঠনমূলক আলোচনার মাধ্যমে ঐক্যের বার্তা তুলে ধরেন এবং একটি ইতিবাচক পরিবেশে সভা সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম, এম আব্দুল জলিল, ইউনুছ আহমদ চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, জহুরুল ইসলাম, হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, শাহিন আলম সাহেদ, সৈয়দ দেলওয়ার হোসেন স্বপন, আবুল কাশেম রুমন, ইমরান আহমদ, জালাল আহমদ চৌধুরী, আক্তার হোসেন, মো: আব্দুল লতিফ সরকার, আব্বাস উদ্দিন, আবুল কালাম, গোলাম দস্তগীর খান ছামিন, আব্দুল আহাদ, এমজি মোস্তফা, ফারহান মাসুদ আফসর, সাকিব আল মামুন, সফিক উদ্দিন আহমদ, আব্দুল্লাহ আহমদ, আনোয়ার হুমায়ূন, জাহিদ উদ্দিন, বাবর জোয়ারদার, রিমন আহমদ ও হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পূর্বে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিটিকে সম্প্রসারণ করে আরও ২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালাম। কমিটির সদস্যরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে উপস্থিত সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গোলাপগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ