শিরোনাম
সিলেটে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীতে ভারী যানবাহনের অবাধ প্রবেশ: তীব্র যানজটে বিপাকে নগরবাসী, নীরব কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তি* *বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক* শাবিপ্রবির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সহ দুই সদস্য গ্রেপ্তার সকল জলপনা-কল্পনার অবকান গঠিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাব ঐক্যবদ্ধ আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনী তপশীল ঘোষনা ভোটের বার্তা দিতেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরানগরে রোড শো করলেন। ময়না তদন্ত হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত যুবকের লাশ  লাভবান হবে কৃষক ও ক্রেতা   সরকারি ভাবে সিলেটে চালু হচ্ছে প্রথম কৃষকের বাজার মনোনয়ন পত্র জমা দিলেন রাস বিহারী বিধানসভা কেন্দ্রের দুই জাতীয় কংগ্রেস প্রার্থী।
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সহ দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬০ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি সহ দুই সদস্য গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:: সিলেটে মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতিসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ