শিরোনাম
সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

78

গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয়ধারী দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। উপজেলার বাঘা ইউপির জাকির হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এ অভিযোগ দাখিল করেন। অভিযুক্তরা হলেন, একই উপজেলার লালনগর গ্রামের জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আহমদ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, জহুরুল ইসলাম তার নিজ ফেসবুক আইডি থেকে বাদী জাকির হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ভূয়া অপপ্রচার চালাচ্ছেন। একই সাথে জহুরুলের ভাই জয়নাল আহমদও বিভিন্ন ফ্যাক আইডি খুলে বাদীর মানহানি করার হীন উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তাদেরকে বার বার সতর্ক করার পরও তারা বাদির মানহানির চেষ্টা থেকে বিরত হচ্ছেন না। তাই বাদ্য হয়ে জাকির হোসেন গোলাপগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে অভিযোগ দাখিল করেছেন।
জাকির হোসেন বলেন, জহুরুল ইসলাম একজন ভূয়া সাংবাদিক। সাংবাদিক পরিচয়ে সে এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। আমার মানহানি করার জন্য জহুরুল ও তার ভাই জয়নাল তাদের নিজ ফেসবুক আইডি সহ বিভিন্ন নামে বেনামে ভূয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। আমি বাদ্য হয়ে থানায় অভিযোগ দাখিল করেছি। জহুরুল চিহ্নিত আওয়ামীলীগ। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় সে এলাকায় চাঁদাবাজি করতো। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সে কিছুদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি এলাকায় এসে আবারো অপকর্মে জড়িত হচ্ছে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আইনানুযায়ী আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি

 


এই ক্যাটাগরির আরো সংবাদ