শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

57

শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের

 

স্টাফ রিপোর্টার:: সিলেট নগরের চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (০৫ এপ্রিল ২০২৬) দুপুরে চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ শ্মশানঘাটের মন্দিরে বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী বাকি উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান। জবাবে সিসিক প্রশাসক শ্মশান ও মন্দিরের সার্বিক উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

এ সময় তিনি বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের কার্যক্রম সফল করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সিসিকের রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধে নগরবাসীকে সচেতন করতে সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সংস্কার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, সদস্য বিশ্বজিত দেব রায়, অ্যাডভোকেট সন্তু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সদস্য বিভাস শ্যাম যাদন, বিশ্বজিৎ গুন, হারান চক্রবর্তী, রাখাল দে, গৌতম চক্রবর্তী, অধ্যাপক উজ্জ্বল দাশ, কিশোর ভট্টাচার্য্য জনি, উত্তম ঘোষ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ