শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিলো- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত  কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কতৃর্ক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সিলেটের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় কলেজের বেলাল স্যারের বিরুদ্ধে অভিযোগসমূহ পয়েন্ট আকারে তুলে ধরা হলো— সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত  মনের আলোয় মন্ত্রীকে শুভেচ্ছা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিলো- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিলো- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে।

 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের সর্বস্তরের মানুষ সরকারকে সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

রোববার (৫ এপ্রিল ২০২৬) রবিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমল সাহিত্য পরিষদ আয়োজিত ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা-২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিসিক প্রশাসক আরও বলেন, পারিবারিকভাবে শহীদ জিয়াউর রহমানকে ‘কমল’ নামে ডাকা হতো। তাঁর নামানুসারেই কমল সাহিত্য পরিষদের নামকরণ করা হয়েছে। এ সংগঠন প্রতি বছর বইমেলার আয়োজন করে আসছে, যা শিক্ষার প্রসার ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ছড়াকার ইলহাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও লেখক সালেহ আহমদ খসরু, লেখক ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ