শিরোনাম
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কতৃর্ক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সিলেটের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় কলেজের বেলাল স্যারের বিরুদ্ধে অভিযোগসমূহ পয়েন্ট আকারে তুলে ধরা হলো— সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত  মনের আলোয় মন্ত্রীকে শুভেচ্ছা সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া  সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আজ সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে স্পেশাল ট্রেন ”ব্যালেন্স এক্সপ্রেস” এর যাত্রা 
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার / ৪৯ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

 

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি: সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক দল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি এবং জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কামালকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়া হয়েছে। তিনি সারের সিন্ডিকেট গড়ে তুলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

 

তারা আরও বলেন, অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপসারণ করা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।কর্মসূচি শেষে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ