সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: হনুমান জয়ন্তী হলো হিন্দু দেবতা হনুমানের জন্ম উৎসব , যা সত্যিই ভক্তি ও সাহসের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে যুগ যুগ থেকে হিন্দু সমাজে। সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করে তাকে তারা। এবার সিলেটে এই উৎসব পালনে হিন্দু ধর্মীয় ভক্তাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। শহর থেকে বাগান পর্যন্ত উপলক্ষে ব্যাপক আয়োজন। সিলেট নগরের জিন্দাবাজার এর দাড়িয়াপাড়ায় ছিল এর সবচেয়ে বড় আয়োজন এখানে ধনাঢ্য ও সমাজপতি হিন্দু নেতাদের বিশেষ উপস্থিতি থাকলেও বেশ বড় আরেকটি আয়োজন ছিল সিলেটের দলদলি চা বাগানে। সেখানে ইসকনের উদ্যোগে পালিত হয় হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে এ উৎসব।
অন্যবারের চেয়ে এভারে সিলেটে ব্যাপক ছাড়া মিলেছে বলে জানিয়েছেন করেছেন আয়োজকদের অনেকে। তবে এই উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে এসেছেন অনেকে।
উৎসব আয়োজনে ছিল অগ্নিহোত্র যজ্ঞ, মহাঅভিষেক, ধর্মীয় আলোচনা সভা,কেক কাটা, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এতে করে আয়োজন স্থল ছিল উৎসবমুখর। হিন্দু ধর্মীয় লোকদের পদচারণা ছিল শহর নগর থেকে চা বাগান পর্যন্ত।
আয়োজনে ভক্তদের উদ্দেশ্যে বক্তারা বলেন শ্রীহনুমান ভক্তি, শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভগবান শ্রীরামের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও অটল বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।
ভক্তরা বিশেষ পূজা, হনুমান চালিসা পাঠ এবং উপবাসের মাধ্যমে অশুভ শক্তি বিনাশ ও ভক্তের ইচ্ছা পূরণের আশীর্বাদ স্বরূপ পালন করে এ উৎসব। উৎসব শেষ হলেও স্বজনদের নিয়ে ঘুরবেন বিভিন্ন দর্শনীয় স্পট এমন কথা জানালেন উৎসব উপলক্ষে সিলেটের দল দলি চা বাগানে আসা দিপালী রানী রায়( ৩০) নামের এক ভক্ত। জানালেন এখানে তার পিসির বাড়ি। শুক্রবার সন্ধ্যায় দেখা হয় তার সাথে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে।