শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

65

উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ( ০২ এপ্রিল ) দিন ব্যাপী নগরের কাজিরবাজার এলাকায় চলমান ড্রেন উন্নয়নকাজ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে রাত ১০ টায় সিসিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রশাসক। এসময় সিসিক প্রশাসক বলেন, “জনগণের দেওয়া করের অর্থেই সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।”তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ার লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার পাশাপাশি নগরবাসীর সক্রিয় সহযোগিতাও জরুরি বলে মনে করেন। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান ও জানান তিনি।

 

এ সময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, মো. মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন

 


এই ক্যাটাগরির আরো সংবাদ