মনের আলোয় মন্ত্রীকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের বাণিজ্য – বস্ত্র -পার্ট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও খন্দকার আব্দুল মুক্তাদির এমপি কে মনের আলো দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী জুই রানী দাস । মন্ত্রীর বাসায় যাওয়ার পথে ব্যাপক ব্যাকুলতা ছিলো দৃষ্টি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর ফুলের ব্যবস্থা করতে। অবশেষে ফুলের দেখা পেলে মনের আলো দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আকুতি জানায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে। পরে সবাইকে সাথে নিয়ে মন্ত্রী হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ওই শিক্ষার্থী। একদম অসাধারণ ভাবে ফুলের শুভেচ্ছা গ্রহন করার মন্ত্রীর এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।
অনেকে প্রশ্ন তোলেছেন কে এই শিশু? খোঁজ নিয়ে জানা যায় , সে জুই রানী দাস ( ১২) গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনএর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার (৩ এপ্রিল) জুম্মা পরবর্তী সময়ে সিলেট নগরীর তোপখানাস্থ মন্ত্রীর নিজ বাসভবনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের ছিলো সৌজন্য সাক্ষাৎ। সেখানেই হয় ফুলেল শুভেচ্ছা বিনিময়।
এ সময় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রাহিমা জান্নাত তালুকদার, রিয়াদ তালুকদার উপস্থিত ছিলেন
,