শিরোনাম
খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল – সিলেট সার্কিট হাউসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অতীতে উন্নয়নের নামে অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থা – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার  সিলেটের জাফলংয়ে পৌরসভা করাকে ঘিরে  নানা অজুহাত কিছু কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য  জাফলং পৌরসভা যেন না হয়, উঠেপড়ে লেগেছে তাঁরা  কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির  অভিযোগ, পরে সমালোচনার মুখে  নিলামে বিক্রি করল প্রশাসন এলইডি বাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক কোনো ওয়ার্ড অনুন্নত থাকবে গোলাপগঞ্জ পৌর ২নং ওয়ার্ডের রাস্তার উন্নয়ন ও মাদ্রাসা পরিদর্শনে ওসি আরিফুল ইসলাম   সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন শোক প্রকাশ করেছেন বিলাতুর রাজার মমতাময়ী মাতার ইন্তেকালে রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া।
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ::  ১ এপ্রিল, ২০২৬ গাজীপুরের শ্রীপুরে ‘ডুয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ’ নামক একটি কারখানায় শ্রমিক সরবরাহ কাজে বাধা প্রদান এবং ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা চেয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা (৩৭)।

 

ঘটনার বিবরণ জিডি সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন টেংরা এলাকার বাসিন্দা ও ‘মেসার্স শিমজুবতা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহ করে আসছেন। গত বছরের ৮ এপ্রিল থেকে তিনি ভয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ-এ নিয়মিতভাবে শ্রমিক সরবরাহ করছেন।

 

অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর থেকেই স্থানীয় মইজউদ্দিন সরকার (৫০) ও জাহাঙ্গীর (৪৫) নামের দুই ব্যক্তি তাকে কাজে বাধা দিয়ে আসছিলেন। গত ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কারখানার গেটে উপস্থিত হয়ে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

 

মুঠোফোনে হুমকি ভুক্তভোগী জুয়েল রানা জানান, ঘটনার সময় ১ নং বিবাদী মইজউদ্দিন সরকার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জুয়েল রানার শ্রমিক আজিজুল হকের মোবাইলে কল করেন। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই তিনি হুমকি দেন যে, কারখানায় লোক প্রবেশ করালে জুয়েল রানাকে “জানে মেরে ফেলা হবে”।

 

পুলিশি পদক্ষেপ নিরাপত্তাহীনতায় ভোগা জুয়েল রানা ২৯ মার্চ শ্রীপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং: ১৯১৮)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান।

 

এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বলেন, “আমি বৈধভাবে ব্যবসা করছি, কিন্তু একটি চক্র অবৈধভাবে প্রভাব খাটিয়ে আমার কাজে বাধা দিচ্ছে এবং আমাকে সশরীরে ও ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ