শিরোনাম
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন  আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আলাল আহমদ, সদস্য সচিব এম এ মতিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

70

ভৈরবে রাজনগরে প্রকাশ্য জুয়ার আসরের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী

 

রিপোর্ট: মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ :: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তি জহিরকে ঘিরে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা আকাশের নিচে এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির রাজনগর গ্রামের মৃত কঢু মিয়ার ছেলে। তার সঙ্গে আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের সুলায়মান মিয়ার ছেলে আনোয়ার ঘনিষ্ঠভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের নেতৃত্বে রাজনগরের বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, জহিরের প্রভাব ও ভীতি প্রদর্শনের কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রায়ই গ্রামের বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসে। এতে তরুণ সমাজ বিপথে যাচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”

এ বিষয়ে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলামিন জানান, অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জুয়ার কাজে ব্যবহৃত অস্থায়ী কাঠামো অপসারণ করা হয়।

তিনি আরও বলেন,“আমার ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো আপস নেই। মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এসব অপকর্ম দমনে আমরা কঠোর অবস্থানে আছি।”

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।তিনি বলেন, “অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহলের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা গেলে এলাকায় স্বস্তি ফিরবে এবং সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

এলাকাবাসীর জোর দাবি—রাজনগর গ্রামকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ এখন সময়ের দাবি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ