শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা

স্টাফ রিপোর্টার / ৩০৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

181

ভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না, ভোগান্তিতে চালকরা

 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: ভৈরবে পেট্রোল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী ডিজেল, অকটেন ও পেট্রোল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল ও বাস চালকরা। দ্রুত জ্বালানি সংকট নিরসন করে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

জানা যায়, সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় বাইকার ও যানবাহন চালকদের। তবে লাইনে দাঁড়িয়েও অনেকেই চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি।

 

পাম্প মালিকদের দাবি, আগে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া গেলেও ঈদকে সামনে রেখে কয়েকদিন ধরে সরবরাহ কমে গেছে। বর্তমানে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দেওয়া হচ্ছে, ফলে তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

 

অন্যদিকে স্থানীয় প্রশাসনের বক্তব্য, জ্বালানির কোনো সংকট নেই। বরং গত বছরের তুলনায় চলতি বছর প্রায় ৩০ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে কিছু অসাধু বাইকার একাধিকবার জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন বলেও তারা উল্লেখ করেন।

 

ভুক্তভোগীদের মধ্যে বাইকার ও এনজিও কর্মী নুরে আলম বলেন, “নরসিংদীর বিভিন্ন পাম্প ঘুরেও পেট্রোল ও অকটেন পাইনি। বাধ্য হয়ে ভৈরবে এসেও চাহিদা মতো জ্বালানি পাচ্ছি না।”

 

বাসচালক ফারুক মিয়া বলেন, “বিভিন্ন পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছি না। এতে বাস চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।”

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ