শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন…..ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি এম এ মালিক 

স্টাফ রিপোর্টার / ২৫০ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

155

সিলেট-৩ আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন…..ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি এম এ মালিক 

 

নূরুদ্দীন রাসেল :: সিলেট-৩ আসনকে একটি আধুনিক, মডেল আসন হিসেবে গড়ে তুলতে এবং এ আসনের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতার জন্য আহবান জানিয়েছেন সিলেট-৩ ( দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) এর সংসদ সদস্য মো. আব্দুল মালিক। তিনি ২২ মার্চ রোববার বিকেলে লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজার আয়োজনে তার নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন

 

লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজার সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাখুজ্জামান চৌধুরী জগলু,জিল্লুর রহমান শোয়েব,জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী,প্রচার সম্পাদক লোকমান আহমদ,সিলেট মহানগরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি,বিএনপি নেতা বদরুল ইসলাম জয়দু, আব্দুস শহিদ পংকি, শওকত আলী, বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা বাবর আহমদ রনি, মোতাহির হোসেন জুনেদ,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) বজলুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, সিলাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালিক মল্লিক,বিএনপি নেতা ফজলুর রহমান, সাংবাদিক এম আহমদ আলী ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউপি’র চেয়ারম্যান আহমেদ জিলু, তেতলি ইউপি চেয়ারম্যান অলিউর রহমান,কামালবাজার ইউপি বিএনপি’র সভাপতি গুলজার আহমদ,লালাবাজার ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক সিফতা, তেতলি ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির,দাউদপুর ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক ওলি আহমদ, বিএনপি নেতা মাছুম আলম, শফি খান, শামসুর রহমান শামিম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াছিন আহমদ ফাহিম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ, ছাত্রদল নেতা আরিফুল হক রনি, ছাদিক, সামাদ, মামুন,সানোয়ার সহ প্রমূখ।

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন,”ঈদ কেবল আনন্দের উৎসবই নয়,এটি ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে।এই পুনর্মিলনী আমাদের ব্যস্ত জীবনে পুরনো স্মৃতিগুলো রোমন্থন করার এবং পারস্পরিক সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করছে।আসুন, আমরা ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেই এবং নিজেদের মধ্যে ঐক্যের ধারা বজায় রাখি।সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই সুন্দর আয়োজন জন্য আবেদ রাজাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ