শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।

স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

96

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।

 

 

কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তী (হাওড়া)

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ::  কবিতার নাম–সুমহান  চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। হে মহান চিত্রকর মাতৃভাষা বাংলার চলচ্চিত্রকার সারা বিশ্বে তুমি বাংলা অহংকার। তোমার পরশে হয়েছে ধন্য- বাংলার রূপ -আকার । তোমার চলচ্চিত্র করেছে পবিত্র,  শিশু হতে বৃদ্ধের হৃদয় আধার- তুমি মহান চলচ্চিত্রকার।

 

তোমার চিত্র ও চলচ্চিত্র ছড়িয়ে আছে দেশের সর্বত্র। স্বর্গ -মর্ত্য ,জীবন- মৃত্যু,  সৃষ্টির নব নব আবিষ্কার। নব সুরে – নব ছন্দে- নব কিশলয়ে,দিয়েছো ছড়িয়ে – নব আনন্দের নব বার্তা ,মানব জীবনের। সুপ্ত বাসনায়, ভরেছো চেতনা লেখনীর মাঝে পড়েছে যে পদচারনা । তুমি মহাকালের – মহা শিল্প চেতনা।

 

মৃত্যুর পদধ্বনি শুনেও তুমি, জীবন শক্তিতে মিশিয়েছো জীবন তান । তাইতো তুমি সুমহান- মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে, গ্রহণ করেছ অস্কার পুরস্কার। নির্ভীক এক আদর্শ অপরাজয়ী  বাংলা সংস্কৃতি হতে এনেছ তুলে। মিলনের ভান্ডার। মহান চিত্র চলচ্চিত্রকার- তোমায় জানায় প্রণাম বারংবার।

 

গায়ত্রী চক্রবর্তী- শুধু কবি ও লেখিকা নয়, তিনি একজন অনুবাদিকা, তাহার বেশ কয়েকটি কবিতার বই জনপ্রিয় হয়ে উঠেছে, পড়াশুনার মাঝে ও চাকরি জীবনেও কলমের খোঁচা থেমে থাকে নি, সময় পেলেই বসে যান কবিতা লিখতে, এমনকি বেশ কিছু লেখকের বাংলা ভাষার বইকে হিন্দিতে ও ইংরেজিতে অনুবাদ করেছেন, এখনো ৮০ বছর বয়সে, কবিতা লেখা ছাড়েননি। এমনকি তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাত থেকেও তিনি সম্মানিত হয়েছেন। চাকরি জীবন ও বহু সম্মানে ভূষিত হয়েছেন, তাহার কবিতা ও লেখা বেশ কয়েকটি পাবলিশার্স প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন মঞ্চে তাহার বই প্রকাশ পেয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ