শিরোনাম
বিছনাকান্দি সীমান্তে অপ্রতিরোধ্য চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে দেলোয়ার-নজরুল-নুরু চক্র গোয়াইনঘাটের ১১নং মধ্য জাফলংয়ে”আব্দুল্লাহ-রিয়াজ সিন্ডিকেটের চোরাচালান ম্যানেজ’- খেলা-দৌরাত্ম কোম্পানীগঞ্জের শাহ আরফিনে থামছে না পাথর লুট, রাতের আঁধারে সক্রিয় সংঘবদ্ধ চক্র শাহজালাল ( রহ:) মাজারের ওরসে প্রধানমন্ত্রী উপহার  বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন আগুনে পুড়ে যাওয়া মামলাটি ধামাচাপা দিতে তদন্দকারী তদন্তকারী কর্মকর্তা মরিয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে  দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু : স্ত্রী- শাশুড়ি আটক    সিলেট অলটাইম নিউজ ডটকমর উপদেষ্টা সানোয়ার আলী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা  গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে দেলোয়ার-নজরুল-নুরু সিন্ডিকেটে চোরাচালান বাণিজ্য!
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

63

ঈদ উৎসব উপলক্ষে সাংবাদিক সজল ঘোষ-এর গীতিকবিতায়সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের গান প্রকাশিত হচ্ছে

 

সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী ‘সিলেট জেলা প্রেসক্লাব-এর সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক এবং গীতিকবি সজল ঘোষ-এর গীতিকবিতায় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের মায়াময় সুরেলা মাধুর্য্যমাখা কণ্ঠে একটি গান প্রকাশিত হয়েছে।

 

ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান দঢ়ৎড়ঃঁহব’ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়।

 

গানটির সুর, সঙ্গীত পরিচালনা করেছেন এবং গানটি গেয়েছেন সিলেটের কৃতিসন্তান জননন্দিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক।

 

গানের ফেরিওয়ালা প্রদীপ মল্লিক বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী। তিনি সারা বছরই বিভিন্ন টিভি চ্যানেল ও দেশের সর্বত্রস্থানেই দরাজ কণ্ঠে গান গেয়ে দর্শক- শ্রোতাদের মাতিয়ে রাখেন।

 

‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি প্রসঙ্গে জননন্দিত ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী: প্রদীপ মল্লিক বলেন- গানের কথা অনন্য ও সাধারণ। সাংবাদিক ও গীতিকবি সজল ঘোষের এই গীতিকবিতা নিয়ে অনেকদিন বহু পরিশ্রম করে গানটি সৃষ্টি করেছি।

 

আমাদের বাংলাদেশসহ বাংলাভাষাভাষি সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীরা অনেক বেশি দায়িত্ববান ও রুচিশীল। সেই সকল সম্মানিত সঙ্গীতপ্রেমী শ্রোতা ও সঙ্গীত অনুরাগীদের চাহিদার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গানটি যতন করে তৈরী করা হয়েছে।

সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীরা এই হৃদয়রাজ্য ছুঁয়ে যাওয়া গানটি ভালো ভাবেই পছন্দ করবেন বলে আশা-প্রত্যাশা করছি।

 

বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান দঢ়ৎড়ঃঁহব ধসধৎ মধহ’ ইউটিউব চ্যানেলের ক্রিয়েটিব ডিরেক্টর, সিইও, সুরকার, গীতিকবি ও লেখক প্রসেনজিৎ ওঝা ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি প্রসঙ্গে বলেন- গানের কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠশৈলী অনেক সৃজনশীল ও সুন্দর চমৎকার হয়েছে।

বাংলাদেশসহ বাংলাভাষাভাষি সঙ্গীতপ্রেমী শ্রোতারা ও সঙ্গীত অনুরাগীরর কাছে এই গানটি পছন্দের তালিকায় থাকবে বলে আশা-প্রত্যাশা করতেই পারি।

 

সাংবাদিক এবং গীতিকবি সজল ঘোষ বলেন-আমাদের দেশের বাংলা গান অনেক সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় সমাদৃত এবং সম্মানিত। ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি সকল মানুষের প্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক তার দরদী কারুকার্য’র স্নিগ্ধ কণ্ঠে বেশ ভালো করে ফুটিয়ে তুলেছেন। বিরহ-বিবর্ণ’র কথা ও সুরের ইন্দ্রজালে এই গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে বিশ^াস রাখি।-বিজ্ঞপ্তি

 

গানের শিরোনাম: ‘জানি না এখনো আমি’

 

সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী: প্রদীপ মল্লিক

সাংবাদিক ও গীতিকবি সজল ঘোষ

 

তোমার আঙিনায় থাকবো না আর

আসবো না ফিরে তোমার কাছে,

অন্য সুরে গান গাওয়া তোমায়

ভুলার ক্ষমতা আমার আছে।।

 

কোন সে মোহে আড়াল হলে

জানি না এখনো আমি

অমিয় সুধায় রঙিন হও

চাঁদের মায়ায় থাকো তুমি।।

বিষাদী শ্রাবন টানে আমায়

কষ্টে হৃদয় বাঁচে।

 

আগুনে পোড়া মন নিয়ে

বিবাগী সেজে রয়েছি,

অশ্রুজলে কেঁদে কেঁদে

মনটা শুধু ক্ষয়েছি।।

বিষাদী শ্রাবন টানে আমায়

কষ্টে হৃদয় বাঁচে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ