শিরোনাম
সিসিকের ৮ ঘণ্টার চ্যালেঞ্জ জয়, : ঈদের ২ দিনে ২৫ হাজার পশু কোরবানি, ১৩শ টন কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতায়  নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিসিক প্রশাসকের  লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস   চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে সিসিক প্রশাসক পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল আযহায়– বাজারে ছাগলের দাম আগুন ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

46

সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:: সিলেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানার কল্লগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নুরুল আমিন ওরফে রুহুল আমিন কল্লগ্রাম এলাকার সাদিকুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত একটি মামলায় (নং-২৫ এবং জিআর নং-২০৩/১৮) বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল আমিনকে আটক করা হয়েছিল। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

এদিকে জামিনে মুক্ত নুরুল আমিন রায় ঘোষনার পর থেকেই আত্মগোপনে চলে যান এবং ২০২৪ সালের ২৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

পরে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার ওয়ারেন্ট অফিসার এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে তাদের কার্যক্রম অব্যাহত। এদিকে নুরুল আমিন গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ