সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নুরুল আমিন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:: সিলেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানার কল্লগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুল আমিন ওরফে রুহুল আমিন কল্লগ্রাম এলাকার সাদিকুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত একটি মামলায় (নং-২৫ এবং জিআর নং-২০৩/১৮) বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল আমিনকে আটক করা হয়েছিল। বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এদিকে জামিনে মুক্ত নুরুল আমিন রায় ঘোষনার পর থেকেই আত্মগোপনে চলে যান এবং ২০২৪ সালের ২৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার ওয়ারেন্ট অফিসার এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে তাদের কার্যক্রম অব্যাহত। এদিকে নুরুল আমিন গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin