শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

115

পথচারী ও রোজাদারদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

 

 

কামাল খান :: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে সদর সিলেট ৪নং কুচাই ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটি ।

 

ইফতারের পূর্ব মুহূর্তে ৪ নং কুচাই ইউনিয়ন সহ বিভিন্ন পয়েন্টে এই মানবিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে। সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ,বাসের যাত্রী ও কর্মব্যস্ত পথচারীর হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।মানবিক এই আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,কামাল খান বক্তব্য বলেন “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধন তৈরি করতে চাই।”

 

সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দীন নাজু বলেন ” এলাকার পথচারী ও সাধারণ মানুষ রোজাদারদের কষ্ট লাগবের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করি। ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সাফল্য কামনা করেন সাংবাদিক নুরু উদ্দিন রাসেল,সাংবাদিক আব্দুল আহাদ,সাংবাদিক লিমন আহমদ,সাংবাদিক নিজাম উদ্দীন,সাংবাদিক জিয়া উদ্দিন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সদস্য বদরুল আলম, এসময় আরো অন্যান্য সদস্যরা মধ্যে উপস্থিত ছিলেন প্রমুখ সংগঠনটির পক্ষ থেকে বিভাগীয় সদস্য এম এস এ ডালিম বলেন, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ