সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত:
কামাল খান :: অদ্য ১৪/০৩/২০২৬ খ্রিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ থানাধীন পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, মাননীয় মন্ত্রী শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনাব আরিফুল হক চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মহোদয়, সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি পিএসসি, এমফিল, জিওসি ১৭ পদাতিক ডিভিশন, জনাব মোঃ এরফান উল্লাহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, সিলেট অতিরিক্ত দায়িত্বে মহানগর দায়রা জজ, জনাব রাজিব কুমার বিশ্বাস, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, সিলেট অতিরিক্ত দায়িত্বে মহানগর দায়রা জজ, সিলেট বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মুশফেকুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক ড.এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপাচার্য, শাবিপ্রবি সিলেট, প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ভিসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক সিলেট জনাব সারওয়ার আলম, পুলিশ সুপার সিলেট জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক সিলেট, প্রফেসর ইসরা ইবনে ইসমাঈল, প্রো-ভিসি, মেট্রোপলিটন ইউনির্ভাসিটি সিলেট, অধ্যাপক আশরাফুল আলম,উপাচার্য, ভিসি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি সিলেটসহ সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নাগরিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পুনাক, এসএমপি সিলেট-এর সভানেত্রী ও সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।