শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক 

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

61

প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে- সিসিক প্রশাসক 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:  প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল ও স্বনির্ভর করে গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু তারা যেন আজও অবহেলিত। একটি জাতি গোষ্ঠীকে অবহেলিত রেখে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া কি সম্ভব এটি এখন বিবেকের প্রশ্ন ।  

 

তবে সরকারিভাবে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য সমাজ সেবা কর্তৃক যেটুকু ব্যবস্থাপনা আছে তা যেনো খিদের জ্বালা মিটছে না।  এমন অবস্থায় বিত্তশালী ও সমাজ সচেতন নাগরিক এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের মানবিক সহায়তা এখন তাদের বেঁচে থাকার উপায় মাত্র।

 

তবু ও তারা থেমে নেই নিজেকে শিক্ষার আলোর ছোয়া লাগাতে অবিরাম যেনো তাদের প্রচেষ্টা।দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবিরাম প্রচেষ্টার শিক্ষা- দীক্ষার এক বাতিঘর সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন ( ডিজিএফ )। এই প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ও মাহে রমজানে মানবিক দায়িত্বের অংশ হিসেবে তাদের দেখতে যান সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি বলেন,প্রতিবন্ধীরা অনেক সময় সমাজে অবহেলার শিকার হন।অনেক ক্ষেত্রে বিত্তশালী পরিবারে জন্ম নিয়েও তারা পরিবার থেকেই অবহেলার মুখোমুখি হন। তাই প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে।

 

সিসিক প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন। তিনি ফাউন্ডেশনকে আশ্বস্ত করেন, সব ধরনের মানবিক কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশন এবং ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশ্বস্ত করেন সিসিক প্রশাসক। এসময় সিসিক প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষার কার্যক্রম পরিদর্শন করেন।

 

জিডিএফ সভাপতি প্রমেশ দত্তের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা,জিডিএফের উপদেষ্টা মিফতাহুর হোসেন সুইট,বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো, রহমানিয়া ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, এনসিপির সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।

 

শেষে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ কর হয়। এছাড়াও পোশাক বিতরন কালে ডি জি এফ এর শিক্ষক .. আফজাল শিকদার .স্বরুফা বেগম মলয় রায় হিসাব রক্ষক… মোহাম্মদশাহজাহান আহমদ সম্মাননকারী..শারমিন আক্তার রেবা সহায়ক কর্মী.নুরজাহান বেগম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী.তাহমিনা আক্তার মৌমি খাদিজাতুল কোবরা শিফাতোফায়েল আহমেদ সোয়েব রেশমা আক্তার রিয়া আফসান আক্তার মুন্নি. জুঁই রানী দাসরাদিয়া জান্নাত তালুকদার .অহনা বেগমতাজকিরা জান্নাত ইশা ফাইজান আহমেদ হাফিজ সমিরঞ্জন বিশ্বাস সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ