শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

105

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।

 

শনিবার সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

 

এর আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ