শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সিলেটে ব্যবসায়ী কামরানের পিতা খছরু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

56

# খতমে কোরআন ও দোয়া মাহফিলে মধ্যপ্রাচ্ছে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মুসলমানদের ঐক্য ও শান্তি কামনা #

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী কামরান আহমদের পিতা সমাজসেবক ও ব্যবসায়ী খছরু মিয়ার ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ মার্চ রবিবার বিকেল ৫টায় তাদের গ্রামের বাড়ি লক্ষীপাশা ইউনিয়নের কোতোয়ালপুর গ্রামে দিন ব্যাপী খতমে কোরআন শেষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন কোতোয়ালপুর পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা নুুরুজ্জামান ।  

 

পবিত্র রমজান মাসে পবিত্র বদর দিবসের এ দিনে খছরু মিয়া স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় মুসলমানদের জন্য ঐক্য ও শান্তি কামনা করা হয়।

পাশাপাশি স্বাধীনতার এ মাসে দেশের শান্তি কামনা করে সকল শহীদানদের আত্মার মাফিরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।দোয়া করা হয় মরহুম খছরু মিয়া আত্মার শান্তি কামনায়। এর আগে খতমে কোরআন পরিচালনা করেন হাফিজ ফেরদৌস আহমদ দুলাল, হাফিজ মোহাম্মদ তামিম আহমদ, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিন।

 

আয়োজিত দোয়া মাহফিল পূর্ব স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেটের সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মাদানিয়া বালিকা মাদ্রাসার পরিচালক ও হেতিমগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আমিনুল ইসলাম, সাংবাদিক শেখ নুরুদ্দীন রাসেল, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, মরহুমের জামাতা সাংবাদিক আশরাফ আহমদ শিপন, মরহুমের পুত্র ব্যবসায়ী কামরান আহমদ ।

 

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , মাদ্রাসার তালেবাগন উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, ব্যবসায়ি কামরানের পিতা সমাজসেবক মরহুম খছরু মিয়া ২০০৭ সালে ইন্তেকাল করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ