শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না– মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

55

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না– মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:সিলেটে একের পর এক ছিনতাই এর ঘটনা এবং ছিনতাইকারীদের আইনের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। পুলিশ প্রকৃত আসামি গ্রেফতার করতে না পারায় সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ক্ষুব্ধ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

 

তবে এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে সিলেটের দুই মন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্দেশনা দেয়ার পরও ছিনতাই ঘটনায় জড়িতদের পুলিশ পাকড়াও করতে পারছে না কি কারনে?  এ নিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রশ্ন তুলেছেন এসব ছিনতাইকারীদের পেছনে কারা?   তবে সাধারণ মানুষ দেখতে চায় ছিনতাইকারী গ্রেফতারে পুলিশ প্রশাসনের সফলতা।

চায় তারা ছিনতাই কারীদের কবলে থাকা ছিনতাই হওয়া টাকা গুলো ফিরে পেতে। চায় তারা যে সাইকেলগুলো ব্যবহার করে ছিনতাই করা হয়েছে সেগুলো যেন আসে পুলিশের হেফাজতে। যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যেন রিকভারি হয়। তারা দেখতে চায় অগ্নি আসলো ছিনতাই কারীর হাতে নয় এসব নানা কথা জানিয়েছেন অনুষ্ঠান স্থলে আশা সচেতন মলের অনেকেই।

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।শনিবার ৭ মার্চ সকালে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনোভাবেই সিলেটে এসব কর্মকান্ড বরদাশত করা হবে না।

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা শান্তির সিলেট চাই। কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না সে বিষয়টিও দেখা হবে।

 

হোলি উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, মণিপুরী সম্প্রদায়ের লোকজন দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন।

 

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এই সম্প্রদায়ের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিলেন। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।

একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুরের স্টেট কলা একাডেমীর ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ