শিরোনাম
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ জৈন্তাপুরে অবৈধ কর্মকাণ্ডে জিরো টলারেন্স ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের ইন্তেকাল।। রাষ্ট্রীয় সম্মাননা প্রদান  মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন, প্রবাসীদের পাশে রয়েছে সরকার -মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না– মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাতক সদর ইউনিয়নে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার প্রদান  ছিনতাইকারী ও কিশোর গ্যাং আতংকে সিলেট নগরবাসী : এস,এম,পি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন… হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন, প্রবাসীদের পাশে রয়েছে সরকার -মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন, প্রবাসীদের পাশে রয়েছে সরকার -মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে সরকার,দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। 

 পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যা যৌথভাবে কাজ করছে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়মিত তদারকি করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়িকভাবে যে চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, তা সবার সহযোগিতায় মোকাবিলা করা সম্ভব হবে।

শনিবার সিলেট নগরীতে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং দৈনিক জৈন্তাবার্তা আয়োজিত পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কোনো প্রবাসী নিহত হলে তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে এবং কেউ আহত হলে সেখানে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে যারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তাদের খুঁজে বের করে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের দূতাবাসগুলো।

 

এ সময় তিনি উদ্বিগ্ন না হয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ, গ্যাস ও তেলের ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হলে উদ্ভূত পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারব।

 

নিজ নির্বাচনী এলাকার শিক্ষা খাতের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এলাকার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল। জৈন্তাপুরের একমাত্র সরকারি স্কুলেও শিক্ষকের সংখ্যা অর্ধেকেরও কম। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূর করা জরুরি। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

পৃথক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক,মো. তাজ উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদরসহ বিশিষ্ট ব্যক্তিরা

 


এই ক্যাটাগরির আরো সংবাদ