শিরোনাম
জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিলে এডভোকেট এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

107

‎সিলেট- ৬ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা কর আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কর প্রদান শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তিনি বলেন সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে কর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।  ৪ মার্চ বুধবার কর আইনজীবী সমিতি আয়োজিত  রোজভিউ হোটেলের কনফারেন্স হলে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট এর সভাপতিত্বে ও  সমিতির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক  খায়রুল আলম এর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুচিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহইয়া চৌধুরী  সুহেল, অ্যাডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি বিটিএলএর সহ-সভাপতি মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট।  আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোঃ আনোয়ার সাদাত, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা,  এম ই এম  ইকবালুর রহমান,আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, বিটিএলএর  ডেপুটি  জেনারেল  সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মিঠু, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহদ আল কারিম, মৌলভী বাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরুল হোসেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, বীর মুক্তিযোদ্ধা  মৌলভী বাজার   কর আইনজীবী সভাপতি আয়কর আইনজীবী মাহমুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন অ্যাডভোকেট, কর আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি  সিরাজুল হোসেন আহমদ আলমগীর, কোষাধ্যক্ষ আ স ম মুবিনুল হক শাহীন এডভোকেট, যুগ্ম সম্পাদক ২ সায়েম খান,পাঠাগার সম্পাদক   ইসরাত জাহান নিপা প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট কাওছার আহমদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ অলিউর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ