শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। 

স্টাফ রিপোর্টার / ২৪৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

126

জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ ,গাইবান্ধা প্রতিনিধি :: 

গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজার থেকে জাল টাকা সহ রিয়াজুল ইসলাম (৪৩), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-উত্তর বারুকাঠি, থানা ও জেলা-ঝালকাঠি কে গ্রেপ্তার করে জেলা পুলিশ গাইবান্ধা 

 

উদ্ধার ০৫ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট মোট ৫,০০০ টাকা  আসন্ন ঈদুল ফিতর ২০২৬ কে কেন্দ্র করে বাজারে জাল টাকার ছড়াছড়ি বেড়ে যেতে পারে  সে লক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ ব্যবসায়ী এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া চলমান এবং জাল টাকার বিস্তার রোধে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

এরই ধারাবাহিকতায় আজ ০৬/০৩/২০২৬ তারিখ গাইবান্ধা জেলা সদর থানা পুলিশ খবর পায় যে জাল টাকার একটি চক্র সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে দোকানে জাল টাকা দিয়ে পণ্য কেনার চেষ্টা করছে। খবর পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ উক্ত ঘটনাস্থলে যায় এবং উপস্থিত জনসাধারণের সহায়তায় জাল টাকা চক্রের একজনকে পাঁচটি এক হাজার টাকার জাল নোট সহ গ্রেফতার করে।

 

উক্ত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য  মোঃ জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।    উল্লেখ্য যে আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল টাকার চক্র প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মিত কাজ করে চলেছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ