শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

25

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার

 

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার, (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান এবং নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নের্তৃত্বে  এসআই (নিঃ) মোঃ মনির আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সমেতো অভিযান পরিচালনা চালিয়ে ৬ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৮ টার দিকে ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ সোনাপাহাড়স্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মন্তাননগর বিশ্বরোডের মাথা থেকে রফিকুল ইসলাম সোহেল (৩৭), পিতা-গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেন।

 

তার বিরুদ্ধে আনিত অভিযোগ: সে রাস্তার উপর নাছিমা আক্তার (৪৮) নামে এক মহিলাকে কৌশলে সিএনজি অটোরিক্সায় তুলে দুই হাত ও চোখ বেঁধে দস্যুতার ঘটনা ঘটায়।এবং ওই ঘটনার সংশ্লিষ্টতআয় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্র জানায়।সাথে জড়িত আসামী গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম সোহেলের গ্রামের বাড়ি-উত্তর বামন সুন্দর দেলু মিয়া সওদাগর বাড়ী, ওয়ার্ড নং-৯, ৭নং কাটাছড়া ইউনিয়ন।এ ছাড়া-গতকাল বিকাল ৫ টার দিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় ১ চাঁদাবাজকে ও গ্রেপ্তার করা হয়।

 

থানা সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অনুরূপ এক অভিযান পরিচালনা করে জাবেদ উদ্দিন রনি (২৮) নামক এক ব্যক্তিকে আটক রেখে চাঁদাদাবীর ঘটনার সাথে জড়িত মোঃ সাফায়েত হোসেন শুভ (২৫), কে গ্রেপ্তার করেন।সে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড, আবুল কাশেমের নতুন বাড়ীর মোঃ আলমগীরের পুত্র। সূত্র জানায়, সাফায়েত হোসেন শুভ জাবেদ উদ্দিন রনি (২৮) এর চাঁদাবাজির দাবিকৃত টাকা না পেয়ে তাকে আটক করে রাখে।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উত্তর সোনাপাহাড় এলাকায় অবস্থিত খালেক ম্যানশন সংলগ্ন খালি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে। আটকিয়ে রাখা ব্যাক্তি সাফায়েত হোসেন শুভকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ