শিরোনাম
জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

65

জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা 

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাহাড় টিলা কেটে ও কুয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

 

এ সময় জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪ নং বাংলা বাজার এলাকায় অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৩রা মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে আরো অংশ নেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সহ পুলিশের একটি টিম।

 

অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ