জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে
আহসান হাবীব স্টাফ রিপোর্টার:: ফেনীর পরশুরামে প্রায় সাড়ে ১০ শতক জমিতে থাকা দুইটি দোকানঘর দখলসহ টিনের বেড়া, বাস-খুঁটি ভেঙ্গে লুটপাট করার অভিযোগ ওঠেছে আপন চাচাতো ভাই ও প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় পুলিশ দায়সারা কাজ করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
উত্তর কেতরাঙ্গা গ্রামের হাজী মাহামুদুল হকের বাড়ির মৃত কালা মিয়ার পুত্র আব্দুল সাত্তার (৫৩) অভিযোগ করে বলেন, কেতরাঙ্গা গ্রামের মৃত ইউনুস মিয়ার পুত্র ওছমান গনি (৬২) আমার চাচাতো ভাই, আবু তাহের পুত্র আব্দুল মোতালেব (৩০), ও নিনাম উদ্দিন (২৮) আমার বাতিজা হয়, শেখ আহম্মদের পুত্র মুনসুর (২৫) আমার প্রতিবেশী, তারা পরস্পর আত্মীয় স্বজন। উত্তর কেতরাঙ্গা মৌজার সাবেক ১২৮৯ দাগ, বর্তমানে ১৯৯১ দাগে ৩১ শতাংশ জমি আমার পিতা, ওছমান গনির পিতা, এবং জয়নাল আবেদীনের পিতা তাদের মাতার নিকট থেকে প্রাপ্ত হয়। পৈতৃক মূলে অত্র দাগে সাড়ে ১০ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখল করে আসিয়াছি, আমি বিগত ২০১৩ সালে উক্ত জমিতে দুইটি দোকানঘর করে ভাড়া প্রদাক করি, উপরোক্ত ব্যক্তিগন আমার দোকানঘরের চালার টিন, বেড়া, খুঁটিগুলি ভাঙচুরসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালায়।
এতে আমি বাধা দিলে আমার ওপর চড়াও হয় দখলকারিরা। এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী আব্দুল ছাত্তার।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু সমাধান হয় নি। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।