শিরোনাম
ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরীকে  জুলাই যুদ্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে  গরু পাচার সিন্ডিকেটের দাপট: অভিযানে গিয়ে রক্তাক্ত ডিবি, উদ্ধার ৪৬ লাখ টাকা দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মরা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি সবার জন্যই কাজ করব”;এম নাসের রহমান রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আ*ত্ম*হ*ত্যা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

গরু পাচার সিন্ডিকেটের দাপট: অভিযানে গিয়ে রক্তাক্ত ডিবি, উদ্ধার ৪৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

গরু পাচার সিন্ডিকেটের দাপট: অভিযানে গিয়ে রক্তাক্ত ডিবি, উদ্ধার ৪৬ লাখ টাকা

 

নেত্রকোণা জেলা প্রতিনিধি :: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সীমান্ত এলাকায় চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। হামলায় দুই উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং হামলার সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করে। মঙ্গলবার (গতকাল) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়ন এর তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালান করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। ভারতীয় গরু পাচার ও বড় অংকের টাকা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি দল তেরতোফা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

 

অভিযান টের পেয়ে চোরাকারবারিরা চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়। কিল-ঘুষি, লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় ছয় পুলিশ সদস্যকে। আহতরা হলেন— এসআই আব্দুল জলিল, এসআই শওকত, এএসআই আবুল কালাম এবং সদস্য শামীম, হিমেল ও খায়রুল। হামলায় স্থানীয় এক দৈনিকের ফটোগ্রাফার শ্যামল সরকারও আহত হন বলে জানা গেছে।

 

খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৫ হামলাকারীকে আটক করে। আটকৃতদের মধ্যে রয়েছেন মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, মোশারফ মিয়া, কাউসার আহমেদ ও আফাজ উদ্দিন।

 

এসময় ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়।

 

জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, হামলা ও চোরাচালান সংক্রান্ত ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ