শিরোনাম
দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মরা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি সবার জন্যই কাজ করব”;এম নাসের রহমান রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আ*ত্ম*হ*ত্যা এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর শিষ্য সাবেক মেয়র আরিফের পর প্রশাসক হলেন আরেক শিষ্য কাইয়ুম চৌধুরী  ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৫৬ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:: দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাব সারাদেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানার আশকরপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল জাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। মাদক পরিবহন ও ব্যবসায় তিনি বিভিন্ন কৌশল ব্যবহার করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ